ছিন্তাই কাণ্ডে এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। ধৃত দুষ্কৃতির নাম বাব্লু সেখ। বাড়ি খাসচাঁদপুর এলাকায়। জানা যায়, গত ২২শে জানুয়ারি সন্ধ্যায় বৈষ্ণব নগর এলাকার বাসিন্দা বিকাশ মণ্ডল খালতিপুর রেলস্টেশনে নেমে গাড়ি ধরবে বলে পায়ে হেঁটে স্টান্ডে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একদল দুষ্কৃতি তার পথ আটকে তাকে বেধড়ক মারধোর করে সর্বস্ব লুট করে পালায়। ঘটনার লিখিত অভিযোগ পেয়ে বিষয়টির তদন্ত শুরু করে কালিয়াচক থানার পুলিশ। শনিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে বাব্লু সেখকে। উদ্ধার হয় ছিন্তাই হওয়া কিছু টাকা ও জিনিসপত্র। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বিস্তারিত জানতে নীচের লিংকে ক্লিক করুন
https://www.youtube.com/embed/2tJReo5O034
মালদা